ডাটা নীতি

আপনার ডাটা আপনারই — কোনো লক-ইন নেই

EazyBiz-এ আপনার প্রোডাক্ট, কাস্টমার আর অর্ডারের মালিক আপনি। যেকোনো সময় চলে যেতে চাইলে সম্পূর্ণ ডাটা নিয়ে যেতে পারবেন।

সর্বশেষ আপডেট: ২৮ অক্টোবর ২০২৬

শেয়ার করুন

অনেক প্ল্যাটফর্ম ব্যবসায়ীদের ধরে রাখে ডাটা আটকে রেখে — চলে যেতে চাইলে প্রোডাক্ট, কাস্টমার তালিকা, অর্ডারের ইতিহাস সব পেছনে ফেলে যেতে হয়। আমরা মনে করি এটা অন্যায়। আপনি EazyBiz-এ থাকবেন কারণ এটা আপনার কাজে লাগছে, ডাটা আটকে আছে বলে নয়।

আমাদের প্রতিশ্রুতি

  • আপনার ডাটার মালিক আপনি। স্টোরে যা তোলেন আর যা বিক্রি করেন — সবকিছু আপনার ব্যবসার সম্পদ।
  • যেকোনো সময় এক্সপোর্ট। কোনো কারণ দেখাতে হবে না, কোনো চুক্তির মেয়াদ শেষ হওয়ার অপেক্ষা করতে হবে না।
  • চলে যেতে বাধা দিই না। চাইলে আমরা জিজ্ঞেস করতে পারি কী ভালো লাগেনি — কিন্তু ডাটা দেওয়া তার ওপর নির্ভর করে না।

কী কী এক্সপোর্ট করা যায়

ডাটা কী থাকে ফরম্যাট
প্রোডাক্ট নাম, বিবরণ, দাম, SKU, স্টক, ক্যাটাগরি, ভ্যারিয়েশন, ছবির লিংক CSV / Excel
কাস্টমার নাম, ফোন, ইমেইল, ঠিকানা CSV / Excel
অর্ডার প্রোডাক্ট, পরিমাণ, দাম, ডেলিভারি চার্জ, পেমেন্ট ও ডেলিভারি স্ট্যাটাস CSV / Excel

CSV আর Excel ফাইল প্রায় সব প্ল্যাটফর্মে ইমপোর্ট করা যায় — WooCommerce, Shopify থেকে শুরু করে সাধারণ স্প্রেডশিট পর্যন্ত।

কীভাবে এক্সপোর্ট করবেন

হোয়াটসঅ্যাপে আমাদের জানান যে আপনি আপনার স্টোরের ডাটা চান। আমাদের টিম ফাইলগুলো তৈরি করে আপনাকে পাঠিয়ে দেবে।

কেন আমরা এটা লিখে রাখছি

কারণ কোনো প্ল্যাটফর্মে ব্যবসা শুরু করার আগে এই প্রশ্নটা করা উচিত: "চলে যেতে চাইলে কী হবে?" আমাদের উত্তর এখানে লিখিত আছে, যাতে আপনি নিশ্চিন্তে শুরু করতে পারেন।


অন্য প্ল্যাটফর্ম থেকে EazyBiz-এ আসতে চান? দেখুন মাইগ্রেশন গাইড।

প্রশ্ন আছে? সরাসরি কথা বলুন।

হোয়াটসঅ্যাপ বা কল: 01400-333560

হোয়াটসঅ্যাপে মেসেজ দিন